আইপিডিসি উচ্ছ্বাস কার্ডস

আইপিডিসি উচ্ছ্বাস কার্ডস

আইপিডিসি উচ্ছ্বাস কার্ডস-এর সঙ্গে প্রবেশ করুন এক অনন্য বিশেষ সুবিধার জগতে—যেখানে আমাদের সেরা পার্টনার ব্র্যান্ডগুলোর বাছাইকৃত অফার, অভিজ্ঞতা ও রিওয়ার্ডস সাজানো হয়েছে শুধুই আপনার জন্য।

জাগো কার্ড

মূল সুবিধাগুলো

  • আমাদের সিলেক্ট করা নির্দিষ্ট সব রেস্ট্যুর‍্যন্ট ও ক্যাফেতে পাবেন স্পেশাল ডিসকাউন্ট, বাই ১ গেট ১ (BOGO) এবং দারুণ সব প্রিভিলেজ।
  • সেরা সব ফ্যাশন, গ্রুমিং, ফিটনেস এবং লাইফস্টাইল ব্র্যান্ডে থাকছে এক্সক্লুসিভ সব অফার।
  • জনপ্রিয় সব স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল এন্টারটেইনমেন্ট সার্ভিসে উপভোগ করুন আকর্ষণীয় সাবস্ক্রিপশন অফার।
  • আমাদের পার্টনার হোটেল ও রিসোর্টগুলোতে থাকছে চমৎকার রেট, সিজনাল অফার এবং আরো অনেক বাড়তি সুবিধা।
  • ডায়াগনস্টিক সার্ভিস, হসপিটাল, জিম, ফার্মেসি এবং ওয়েলনেস সেন্টারগুলোতে পাবেন বিশেষ সেভিংসের সুযোগ।
  • পার্টনার রিটেইলারদের কাছ থেকে কনজ্যুমার ইলেকট্রনিক্স, গ্যাজেট এবং হোম অ্যাপ্লায়েন্স কিনলেই পাচ্ছেন দারুণ ডিসকাউন্ট।
  • বিমান টিকেট, ট্রাভেল এজেন্সি এবং আকর্ষণীয় সব ট্যুর প্যাকেজে থাকছে স্পেশাল ছাড়।

অফারসমূহ

সকল অফার

আপনার চারপাশের অফারগুলো লুফে নিন

137 partner locations

শর্তাবলি

আইপিডিসি উচ্ছ্বাস কার্ডটি সম্পূর্ণ এক্সক্লুসিভভাবে শুধু আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র গ্রাহকদের জন্যই ইস্যু করা হয়, যা প্রতিষ্ঠানের নিজস্ব যোগ্যতা ও সেগমেন্টের নিয়মের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়।

এই কার্ডের জন্য যোগ্য হতে হলে কাস্টমারকে অবশ্যই আইপিডিসি’র সাথে একটি অ্যাকটিভ সম্পর্ক বজায় রাখতে হবে, যার মধ্যে ডিপোজিট বা ফাইন্যান্সিং প্রডাক্ট অন্তর্ভুক্ত।

আইপিডিসি’র নির্ধারিত কাস্টমার সেগমেন্ট বা পোর্টফোলিও ক্লাসিফিকেশন অনুযায়ী গ্রাহকদের এই কার্ডটি দেওয়া হবে।

এই কার্ডটি কোনো ডেবিট, ক্রেডিট, প্রিপেইড বা পেমেন্ট কার্ড হিসেবে কাজ করে না; তাই এটি দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না।

কার্ডহোল্ডাররা আমাদের পার্টনারদের কাছ থেকে ডিসকাউন্ট এবং অন্যান্য বাড়তি সুবিধা পাবেন, যা সংশ্লিষ্ট পার্টনার ব্র্যান্ডের নিজস্ব শর্তাবলির ওপর নির্ভর করবে।

কার্ডটি অনুমোদন, বাতিল, আপগ্রেড, ডাউনগ্রেড বা প্রত্যাহার করার সম্পূর্ণ অধিকার আইপিডিসি তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষণ করে।

এই কার্ডের সাথে যুক্ত সকল সুযোগ-সুবিধা, পার্টনার অফার এবং প্রিভিলেজ যে-কোনো সময় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন বা প্রত্যাহার করা হতে পারে।

কার্ডের কোনো ধরনের অপব্যবহার হলে কিংবা আইপিডিসি’র সাথে কাস্টমার রিলেশনশিপ বন্ধ হয়ে গেলে, কার্ডটি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

০১আইপিডিসি উচ্ছ্বাস কার্ড কী?

আইপিডিসি উচ্ছ্বাস হলো একটি বিশেষ প্রিভিলেজ কার্ড, যার মাধ্যমে আপনি বিভিন্ন লাইফস্টাইল ক্যাটাগরিতে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, পার্টনার অফার এবং চমৎকার সব বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন।

০২এটি কি কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড?

না, এটি কোনো পেমেন্ট কার্ড নয়। এই কার্ডটি দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা টাকা তোলা যাবে না, এটি শুধুমাত্র বিভিন্ন স্পেশাল প্রিভিলেজ এবং অফার উপভোগ করার জন্যই ব্যবহার করা যাবে।

০৩কারা এই ‘উচ্ছ্বাস’ কার্ডটি পাবেন?

আইপিডিসি’র সকল রিটেইল গ্রাহকই এই কার্ডটি পাওয়ার জন্য যোগ্য। আপনার নির্ধারিত কাস্টমার সেগমেন্টের ওপর ভিত্তি করেই কার্ডটি ইস্যু করা হবে।

০৪আমি কী ধরনের সুবিধা পাবো?

আমাদের এই কার্ডের মাধ্যমে আপনি ডাইনিং, ট্রাভেল, হেলথকেয়ার, ইলেকট্রনিক্স, লাইফস্টাইল শপিং এবং শিক্ষা-সহ আরো বিভিন্ন ক্যাটেগরিতে দারুণ সব অফার উপভোগ করতে পারবেন। তবে পার্টনার ব্র্যান্ড এবং অফারের অ্যাভেইলেবিলিটির ওপর ভিত্তি করে এই সুবিধাগুলো পরিবর্তিত হতে পারে।

০৫কার্ডটি কীভাবে ব্যবহার করবো?

আমাদের যে-কোনো পার্টনার আউটলেটে গিয়ে আপনার কার্ডটি দেখাবেন। সেখানে মার্চেন্ট আপনার কার্ডের কিউআর বা বারকোডটি স্ক্যান করে ভেরিফাই করার পরই আপনি অফারটি উপভোগ করতে পারবেন।

০৬কার্ডটির জন্য কি কোনো চার্জ বা খরচ আছে?

আপনার কার্ডের ধরন বা টাইপের ওপর ভিত্তি করে একটি সার্ভিস রিইমবার্সমেন্ট ফি প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে আপনার রিলেশনশিপ ম্যানেজারের সাথে অথবা সরাসরি আইপিডিসি’র সাথে যোগাযোগ করুন।

০৭কার্ডটি হারিয়ে গেলে কী করবো?

কার্ড হারিয়ে গেলে কোনো দেরি না করে সাথে সাথে আমাদের কাস্টমার কেয়ার অথবা আপনার রিলেশনশিপ ম্যানেজারকে জানান। এরপর নির্দিষ্ট চার্জ পরিশোধ সাপেক্ষে আপনার জন্য একটি রিপ্লেসমেন্ট বা নতুন কার্ড ইস্যু করা যাবে।

০৮অফারগুলো কি সব সময় পাওয়া যাবে?

অফারগুলো মূলত আমাদের পার্টনারদের স্টক বা অ্যাভেইলেবিলিটি, অফারের মেয়াদ এবং তাদের নিজস্ব শর্তাবলির ওপর নির্ভর করে। এছাড়া আইপিডিসি যে-কোনো সময় এই অফারগুলো আপডেট বা পরিবর্তন করার অধিকার রাখে।

০৯নতুন নতুন অফার সম্পর্কে আমি কীভাবে জানতে পারবো?

আমাদের যে-কোনো নতুন অফার চালুর সাথে সাথেই আপনাকে এসএমএস, ইমেইল, আইপিডিসি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ অথবা আপনার রিলেশনশিপ ম্যানেজারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

১০কার্ডটি কি বাংলাদেশের বাইরে ব্যবহার করতে পারবো?

বিশেষ কোনো অফারের ক্ষেত্রে অন্য কোনো নির্দেশনা না আসা পর্যন্ত, বর্তমানে এই কার্ডটি শুধুমাত্র বাংলাদেশের ভিতরের পার্টনার আউটলেটগুলোর অফার উপভোগ করার জন্যই তৈরি করা হয়েছে।

জাগো কার্ড
সকল ফর্ম
গ্রাহক নিবন্ধন
A2GF