
ভালো বাসা হোম লোন
উন্নত জীবনের খোঁজে আকাশছোঁয়া স্বপ্নেই কেটে যায় আমাদের দিন। তবু মনের ভেতর থেকে যায় নিজের শহরে নিজের আশ্রয়ের সহজ, সুন্দর চাওয়া। ভালো বাসা হোম লোন আপনাকে দেয় মেগাসিটির বাইরে নিজের বাড়ি তৈরির দারুণ এক সুযোগ।
আবেদন করুনআমাদের অফার
আপনার সেই স্বপ্নের ঠিকানার জন্য দ্রুত এবং ঝামেলামুক্ত গৃহঋণ
দ্রুত প্রসেসিং সময়
কোনো লুকানো চার্জ নেই
প্রি-পেমেন্ট সুবিধা
ফ্ল্যাট/বাড়ি কেনার জন্য ফাইন্যান্সিং
ভালো বাসা হোম লোন - প্রধান বৈশিষ্ট্য
- দেশের বিস্তৃত হোম লোন সেবা নেটওয়ার্ক।
- কম ডকুমেন্টেশনে সহজ আবেদন প্রক্রিয়া।
- বাড়ি নির্মাণ ও হোম লোন বিষয়ে সমন্বিত পরামর্শ সেবা।
- সম্পত্তির মূল্যের ৯০% পর্যন্ত লোন সুবিধা।
- নির্মাণাধীন সম্পত্তির সম্ভাব্য আয় লোন মূল্যায়নে বিবেচনা করা হয়।
কারা এই হোম লোনের জন্য যোগ্য?
- সরকারি চাকরিজীবী
- বেসরকারি চাকরিজীবী
- ডাক্তার
- বাড়ির মালিক
- ব্যবসায়ী
- নিয়মিত রেমিট্যান্স পাঠানো প্রবাসী
যে উদ্দেশ্যে এই লোন নেওয়া যাবে
- বাড়ি নির্মাণ
- বাড়ি সংস্কার / সম্প্রসারণ
- বাড়ি কেনা
- লোন টেকওভার
- সম্পত্তির বিপরীতে লোন
যোগ্যতার মানদণ্ড
- বেতনভুক্ত/সেলফ-এমপ্লয়েড/ব্যবসায়ী/বাড়িওয়ালা/প্রবাসী
- বয়স সর্বনিম্ন ২১ বছর (আয় বিবেচনা করলে) এবং সর্বোচ্চ ৬৫ বছর অথবা অবসরপ্রাপ্ত (যেটা আগে হয়) হলে আবেদন করতে পারবেন
- সর্বনিম্ন মাসিক আয়– ৩০,০০০/-
- সর্বনিম্ন ১ বছর কাজের অভিজ্ঞতা
লোনের মেয়াদ এবং পরিমাণ
পরিমাণ
আয়ের ভিত্তিতে অনুমোদনযোগ্য যেকোনো পরিমাণ
মেয়াদ
২৫ বছর পর্যন্ত
প্রয়োজনীয় ডকুমেন্ট
দ্রুত ও ঝামেলামুক্ত আবেদন প্রক্রিয়ার জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রস্তুত রাখুন।
আবেদনের ফর্ম (ফর্মফিল্ড ও স্বাক্ষরকৃত)
জাতীয় পরিচয়পত্রের কপি (আবেদনকারী ও গ্যারান্টরের)
ছবি (আবেদনকারী ও গ্যারান্টরের)
ইউটিলিটি বিলের কপি
ই-টিনের কপি
এমপ্লয়মেন্ট সার্টিফিকেট (চাকরিজীবীদের জন্য)
সর্বশেষ স্যালারি স্লিপ/সকল ডিডাকশন দেখিয়ে স্যালারি সার্টিফিকেট (চাকরিজীবীদের জন্য)
বায়োডাটা/সিভি (চাকরিজীবীদের জন্য)
গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট (চাকরিজীবীদের জন্য)
ব্যবসার ট্রেড লাইসেন্স [স্বনিয়ুক্ত (ব্যবসায়ীর জন্য)]
গত ৩ বছরের ব্যক্তিগত আয়কর রিটার্ন, মূল্যায়ন আদেশসহ আয়ের বিবরণী [স্বনিয়ুক্ত (ব্যবসায়ীর জন্য)]
আপনার ব্যবসার ধরন, প্রতিষ্ঠানের কাঠামো, ক্লায়েন্ট, সরবরাহকারী ইত্যাদি সম্পর্কে তথ্যসহ একটি নোট [স্বনিয়ুক্ত (ব্যবসায়ীর জন্য)]
গত ১২ মাসের ব্যাংক স্টেটমেন্ট [স্বনিয়ুক্ত (ব্যবসায়ীর জন্য)]
মালিকানা নথি এবং ভাড়ার চুক্তির কপি, যদি আপনার ভাড়া থেকে আয় (রেন্টাল ইনকাম) হয়
সেভিংস ইন্সট্রুমেন্টের কপি
অন্যান্য আয়ের অনুকূলে প্রমাণ
সম্পদের মালিকানা সংক্রান্ত নথিপত্র ও চুক্তিপত্র
আবেদন করুন এখনই
আবেদন করুন এখনইসাধারণ জিজ্ঞাসা
ভালো বাসা হোম লোন কী?
এটি মধ্যম আয়ের পরিবারগুলোর মেট্রোপলিটন এলাকার বাইরের বসতবাড়ি সমস্যার সমাধানের অভাব পূরণের জন্য আইপিডিসি ফাইন্যান্সের একটি বিশেষ উদ্যোগ। নির্মাণ ও সংস্কার কাজ থেকে শুরু করে নতুন বাড়ি কেনা পর্যন্ত মেট্রোপলিটন এলাকার বাইরে ছোট শহর ও ইউনিয়ন পরিষদেও এই লোন পাওয়া যাবে।
কী কী উদ্দেশ্যে আমি ভালো বাসা হোম লোন পেতে পারি?
ভালো বাসা হোম লোন ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরের এলাকায় অ্যাপার্টমেন্ট/বাড়ি ক্রয়, বাড়ি নির্মাণ, বাড়ি সংস্কার, বাড়ির সম্প্রসারণ অথবা বাড়ির (হোম ইক্যুইটি) বিপরীতে ঋণের জন্য নেওয়া যেতে পারে।
ভালো বাসা হোম লোনের সর্বোচ্চ পরিমাণ কত?
বাড়ি নির্মাণের খরচ বা অ্যাপার্টমেন্টের মূল্যায়নের (৯০% পর্যন্ত) ভিত্তিতে, এই ঋণ ন্যূনতম ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত গ্রহণ করা যেতে পারে।
ভালো বাসা হোম লোনের হার কত?
ভালো বাসা হোম লোনের সুদের হার নির্ভর করে ঋণের পরিমাণ, ঋণের উদ্দেশ্য, আবেদনকারীর শ্রেণি ইত্যাদির উপর।