ব্যবস্থাপনা

আমরা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর এমন কিছু অগ্রগণ্য ব্যক্তিদের কথা তুলে ধরছি, যারা শুরু থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে অপরিহার্য ভূমিকা পালন করে চলেছেন।

আরিফুল ইসলাম

জনাব আরিফুল ইসলাম আইপিডিসি ফাইন্যান্স পিএলসি.-এর চেয়ারম্যান এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন মনোনীত পরিচালক। বোর্ড অডিট কমিটির সদস্য হিসেবে দায়িত্বপালনের পর তিনি গত বছর ২০২২ সালে ২৪ নভেম্বর থেকে (প্রাক্তন) ড. এম সাজ্জাদ হোসেন-এর এক্সেস হতে পরিচালক এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন। অক্টোবর ২০২৩ থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত তিনি তশরীফা ইন্ডাস্ট্রিজ-এর একজন স্বতন্ত্র পরিচালক এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।

দীর্ঘ দুই যুগেরও বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তি এশিয়া প্যাসিফিকের বিভিন্ন দেশে উচ্চতর কর্মপদে থেকে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। ২০২০ এর ডিসেম্বরে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগদান করেন। এই পদে বর্তমানে তিনি ফাইন্যান্স, আইটি, প্রকিউরমেন্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও স্কলারশিপ সংক্রান্ত বিষয়সমূহে নেতৃত্ব দিচ্ছেন। নতুন ক্যাম্পাস প্রকল্পের টেকসই অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি অপারেটিং সিস্টেম ও আইটি ইনফ্রাস্ট্রাকচার আধুনিকায়নে ভূমিকা রাখছেন। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) গ্রুপের বিভিন্ন মার্কেটে ডিরেক্টর/সিনিয়র এক্সিকিউটিভ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু মার্কেটে কৌশলগত নতুন দিকনির্দেশনা প্রদান ও ব্যবসায়িক রূপান্তরের জন্য কাজ করেছেন।

জনাব ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অধীন স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বি.এসসি (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ব্যবসায় প্রশাসন অনুষদ (আইবিএ) থেকে ফাইন্যান্স-এ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এম.বি.এ) অর্জন করেন। এছাড়া তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ইউকে) থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং-এ অ্যাডভান্সড ডিপ্লোমা অর্জন করেন।

পরিচালক পদে নিযুক্ত: ২৪ নভেম্বর ২০২২

অন্যান্য প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা:

নেই

আরিফুল ইসলাম
সকল ফর্ম
গ্রাহক নিবন্ধন
A2GF
45 Years of IPDC