

আইপিডিসি সম্পর্কে
আইপিডিসি সম্পর্কে
আমাদের যাত্রা
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি পূর্বে ‘ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড’ নামে পরিচিত ছিল। ১৯৮১ সালে প্রতিষ্ঠার মাধ্যমে আইপিডিসি দেশের প্রথম বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আইপিডিসি দেশের শিল্পখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চার দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা এই গৌরবময় যাত্রায়, প্রতিষ্ঠানটি আস্থা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইপিডিসি তার রিটেইল, কর্পোরেট ও এসএমই পণ্য ও সেবার মাধ্যমে দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে যুবসমাজ, নারী উদ্যোক্তা এবং স্বল্প-সেবাপ্রাপ্ত খাতগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আইপিডিসি নিজেকে একটি উদ্যমী, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী আর্থিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অসাধারণ কাস্টমার এক্সপেরিয়েন্স
গ্রাহক সেবাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আইপিডিসিতে তা শুধু সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং আমরা আমাদের গ্রাহকদের জন্য তৈরি করি একটি চিরস্থায়ী অভিজ্ঞতা।

সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়া
উদ্ভাবনের জন্য নিরলস সাধনা
বৈচিত্র্য
কর্মক্ষেত্রে এবং কম্যুনিটিতে বৈচিত্র্যকে উৎসাহিত করা।
সততা
কাজ পরিচালনায় সর্বোচ্চ স্তরের সততা প্রদর্শন করা
টিমওয়ার্ক
সহযোগিতা ও উৎপাদনশীলতা বাড়াতে টিমওয়ার্ককে উৎসাহিত করা
পারফরম্যান্স
জয়ের দৃঢ় ইচ্ছাশক্তি প্রদর্শন করা
প্রযুক্তি
গ্রাহককে সেরা অভিজ্ঞতা প্রদানের জন্য সর্বশেষ প্রযুক্তির ব্যবহার
কর্পোরেট নাগরিকত্ব
আমাদের কাজের সুবিস্তৃত ক্ষেত্রে কর্পোরেট সিটিজেনশিপের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা
আইপিডিসি’র কাছে অংশীদারগণের গুরুত্ব সবসময়ই বেশি
৭৩.৭ বিলিয়ন
লোন পোর্টফোলিও
৬২.২ বিলিয়ন
ডিপোজিট
৭.৪ বিলিয়ন
শেয়ারহোল্ডার্স ইক্যুইটি
এএএ
ক্রেডিট রেটিং
*৩১ ডিসেম্বর, ২০২৫ ভিত্তিক
অর্থায়নের মাইলফলক
সূচনালগ্ন থেকেই আইপিডিসি ফাইন্যান্স দেশের শিল্পখাত গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইপিডিসি বিভিন্ন প্রতিষ্ঠানের তাৎপর্যপূর্ণ প্রজেক্টে তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থিক সহযোগী হিসেবে জড়িত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য অনেক প্রজেক্টই বাংলাদেশের প্রথম। সবার জ্ঞাতার্থে, কিছু প্রজেক্টের নাম এখানে উল্লেখ করা হলো:

প্রথম লিজিং কোম্পানি

প্রথম থিম পার্ক

প্রথম প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ

প্রথম ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার

প্রথম হাউজিং ফাইন্যান্স কোম্পানি

প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেসরকারী হাসপাতাল

প্রথম বেসরকারী ৫ তারকা হোটেল

দ্বিতীয় হাউজিং ফাইন্যান্স কোম্পানি

প্রথম বেসরকারী টিভি চ্যানেল

প্রাইভেট সেক্টর এডুকেশনে প্রথম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
আমাদের দর্শন
যুব, নারী এবং সুবিধাবঞ্চিত এলাকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে দেশের সবচেয়ে উদ্যমী আর্থিক ব্র্যান্ড হয়ে ওঠা।
আমাদের লক্ষ্য
বন্ধুত্বপূর্ণ, সময়োপযোগী, স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে নতুন নতুন আর্থিক সমাধান দিয়ে আমাদের গ্রাহক ও সমাজকে অবাধে বেড়ে উঠতে এবং তাদের সর্বোচ্চ সক্ষমতায় বেঁচে থাকতে সাহায্য করা।