
গ্রীন ব্যাংকিং
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি পরিবেশগত নিয়মকানুন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে পরিবেশগত ও সামাজিক ভারসাম্য বজায় থাকে এবং পৃথিবী সব জীব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য থাকে।
গ্রীন ব্যাংকিংয়ের পথে আমাদের পদক্ষেপ
বাংলাদেশ ব্যাংকের জিবি ও সিএসআর ডিপার্টমেন্ট কর্তৃক ১১ আগস্ট ২০১৩ তারিখে জারি করা "পলিসি গাইডলাইন ফর গ্রিন ব্যাংকিং" অনুযায়ী, আইপিডিসি পরিচালনা পর্ষদ ১৪ মে ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১৩৭তম সভায় গ্রিন ব্যাংকিং পলিসি গ্রহণ করে। আইপিডিসি ইতোমধ্যে কর্পোরেট ইনভেস্টমেন্ট প্রধানের নেতৃত্বে গ্রিন ব্যাংকিং ইউনিট গঠন করেছে এবং কর্মীদের জন্য গ্রিন অফিস গাইড প্রণয়ন ও প্রচার করেছে। এই নীতির উদ্দেশ্য হলো সম্পদের আরও দক্ষ ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কর্পোরেট সংস্কৃতি, ইতিবাচক পরিবেশগত কার্যক্রম, টেকসই ক্রয়নীতি ও সংরক্ষণ নীতি উৎসাহিত করা।

আইপিডিসি গ্রিন ব্যাংকিং রিপোর্ট

আইপিডিসি গ্রিন ফাইন্যান্সিং
সিএসআর আইপিডিসির দীর্ঘদিনের অঙ্গীকার এবং প্রতিষ্ঠানের কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক খাত উন্নয়নে আইপিডিসির অবদানের মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও বেশি মানুষকে অংশগ্রহণ ও উপকৃত করতে সহায়ক বেশ কিছু অগ্রণী উদ্যোগ।