প্রাতিষ্ঠানিক ডিপোজিটের শর্তাবলি
শর্তাবলি ও সাধারণ নির্দেশনা
সাধারণ নির্দেশনা:
- যেখানে কোনো শব্দ বহুবচন বোঝাবে, তা একবচনও অন্তর্ভুক্ত করবে এবং এর বিপরীতটিও প্রযোজ্য হবে। "এফডিআর", "স্কিম", "ডিপোজিট" এবং "অ্যাকাউন্ট" শব্দগুলো পরস্পর পরিবর্তনশীল হিসেবে ব্যবহৃত হতে পারে এবং তা আইপিডিসি ফাইন্যান্স পিএলসি. (আইপিডিসি) এর যে-কোনো ধরনের আমানত অ্যাকাউন্ট বোঝাবে।
- যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, এই শর্তাবলি প্রত্যেক অংশীদারকে আলাদাভাবে এবং সম্মিলিতভাবে দায়বদ্ধ করে, এবং সমস্ত চুক্তি, দায়বদ্ধতা এবং দায়িত্ব যৌথভাবে ও পৃথকভাবে প্রযোজ্য হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় লেখা শর্তাবলির মধ্যে কোনো দ্বন্দ্ব হলে ইংরেজি ভাষায় লেখা পাঠ্যাংশের ব্যাখ্যা প্রাধান্য পাবে।
সাধারণ শর্তাবলি:
১. এফডিআর চালু করার জন্য ‘আইপিডিসি ফাইনান্স পিএলসি.’ এর পক্ষে অ্যাকাউন্ট পে চেক, পে অর্ডার, ডিমান্ড ড্রাফট বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। ফান্ড ক্লিয়ারেন্স পাওয়ার পরেই আইপিডিসি ফাইনান্স পিএলসি. এফডিআর চালু করবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে যাচাইযোগ্য ডকুমেন্ট বা রসিদের ভিত্তিতে ট্রান্সফার গ্রহণযোগ্য হবে।
২. এফডিআরের পরিমাণ, হার এবং মেয়াদ অ্যাকাউন্ট খোলার সময় নির্ধারিত হবে এবং তা অ্যাকাউন্টের উদ্বোধনের দিন থেকে মেয়াদপূর্তির দিন পর্যন্ত কার্যকর থাকবে।
৩. বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, এফডিআর জমার সর্বনিম্ন মেয়াদ ৩ (তিন) মাস হতে হবে।
৪. আগাম ভাঙানো/প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট:
- নতুন জমা (নবায়নকৃত নয়) খোলার তারিখ থেকে ৩ মাস পূর্ণ হওয়ার আগে ডিপোজিট অ্যাকাউন্ট ভাঙ্গানো যাবে না।
- ৩ মাস পর আগাম উত্তোলন করলে নিচের শর্ত প্রযোজ্য হবে:
- মেয়াদি আমানতের ক্ষেত্রে দুই বছরের কম সময়ের মধ্যে উত্তোলন করলে ৩% হারে মুনাফা হ্রাস।
- দুই বছর বা তার অধিক সময় পরে উত্তোলন করলে ২% হারে মুনাফা হ্রাস।
- কিস্তি ভিত্তিক আমানতের ক্ষেত্রে আইপিডিসি’র প্রযোজ্য আগাম উত্তোলন নীতিমালা অনুসারে মুনাফা প্রদান।
- নবায়নের ৩০ দিনের মধ্যে উত্তোলন করলে কোনো মুনাফা প্রদান করা হবে না। বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের লিখিত অনুমোদনসাপেক্ষে তিন মাসের আগেই ভাঙানো যেতে পারে, তবে কোনো মুনাফা প্রদান করা হবে না।
৫. ডিপোজিটর কর্তৃক ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে, এফডিআর আগের মেয়াদ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এবং নবায়নের তারিখে প্রযোজ্য মুনাফার হার দ্বারা পরিচালিত হবে।
৬. এফডিআরের ওপর লিয়েন দিয়ে সুরক্ষিত ওভারড্রাফট (Secured Overdraft - SOD) সুবিধা আইপিডিসির অনুমোদনসাপেক্ষে এবং সম্ভাব্য প্রতিষ্ঠান/ব্যক্তির কার্যক্রমে সন্তোষজনক যাচাই (যেমন: সিআইবি রিপোর্ট) এর ভিত্তিতে গ্রহণযোগ্য হবে।
৭. আইপিডিসি ফাইনান্স পিএলসি. কোনো সরকারি সংস্থা বা নিয়ন্ত্রণ-বহির্ভূত পরিস্থিতির (যেমন: ধর্মঘট, লকডাউন, যন্ত্রাংশ/সার্ভার বিকল, বিদ্যুৎ বিভ্রাট, প্রাকৃতিক দুর্যোগ বা রোগ মহামারী) কারণে লেনদেনে কোনো বিলম্ব, ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী থাকবে না। তবে যথাসম্ভব আইপিডিসি গ্রাহকদের অফিস নোটিশ বা অন্যভাবে বিলম্ব সম্পর্কে জানাবে।
৮. প্রিন্সিপাল এবং/অথবা সুদের অর্থ অ্যাকাউন্ট পে চেক, অ্যাকাউন্ট ট্রান্সফার অথবা BFTN-এর মাধ্যমে প্রদান করা হবে, যদি না ডিপোজিটর অ্যাকাউন্ট খোলার ফর্মে বা লিখিতভাবে ভিন্ন কিছু নির্ধারণ করে থাকেন। তবে, ডিপোজিটরের নির্দেশনা যাই হোক না কেন, আইপিডিসি ফাইনান্স পিএলসি. নিয়ন্ত্রক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে।
আইপিডিসি ফাইনান্স পিএলসি. এর যোগাযোগ:
- অ্যাকাউন্ট খোলার পরে, ডিপোজিট বিবরণসহ একটি চিঠি ডিপোজিটরের নির্ধারিত ঠিকানায় পাঠানো হবে।
- ডিপোজিটর যদি ভিন্নভাবে অনুরোধ না করেন, তাহলে আইপিডিসি এসএমএসের মাধ্যমে লেনদেন সংক্রান্ত তথ্য জানাতে পারে।
মনোনীত ব্যক্তি (Nominee):
জমাদানকারী ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের মৃত্যু হলে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং নির্ধারিত মনোনীত ব্যক্তিকে অর্থ প্রদান করা হবে। ১. মনোনীত ব্যক্তি যদি নাবালক হন, তাহলে যথাযথ আদালত/প্রশাসনের কর্তৃক নিযুক্ত বৈধ অভিভাবক আইপিডিসির এফডিআর অ্যাকাউন্টে থাকা অর্থ গ্রহণ করতে পারবেন। ২. যদি কোনও মনোনীত ব্যক্তি না থাকেন বা জীবিত না থাকেন, তাহলে আদালত/প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উত্তরাধিকারী নির্ধারিত না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্ট স্থগিত থাকবে।
মওকুফ (Waiver):
আইপিডিসি কর্তৃক শর্তাবলি প্রয়োগের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা বা অব্যাহতির ঘটনা ঘটে থাকলেও ভবিষ্যতে এই শর্তাবলি কঠোরভাবে কার্যকর করার অধিকারকে প্রভাবিত করবে না। কেবলমাত্র লিখিতভাবে প্র আইপিডিসি কর্তৃক দত্ত অব্যাহতিকেই বৈধ বলে গণ্য করা হবে।
আমানতের ধরন:
আইপিডিসি’র সাথে অন্য কোনোভাবে সম্মত না হলে, সাধারণভাবে নিম্নলিখিত ধরণের এফডিআর হিসাবসমূহ একটি প্রাতিষ্ঠানিক আমানতকারীর নামে খোলা হবে।
- এফডিআর সাধারণ: মেয়াদপূর্তিতে মূল টাকার সাথে সরল সুদ স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়।
- কিউমুলেটিভ প্রফিট স্কিম (CPS): সুদ বার্ষিকভাবে মূল টাকায় যুক্ত হয় এবং মেয়াদপূর্তিতে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়।
AIT কর্তন:
আইপিডিসি কর্তৃক প্রদত্ত যে-কোনো সুদের পরিমাণ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড/সরকার কর্তৃক নির্ধারিত হারে উৎসে কর কর্তনের (Tax Deduction at Source) আওতাভুক্ত থাকবে।
এক্সসাইজ ডিউটি:
জাতীয় রাজস্ব বোর্ড/বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য হারে ও সময়কাল অনুযায়ী ডিপোজিট হিসাব থেকে এক্সসাইজ ডিউটি (যদি প্রযোজ্য হয়) কর্তন করা হবে।
এফডিআর দলিল:
একটি ডিপোজিট হিসাব খোলার পর, আইপিডিসি কর্তৃক একটি ডিপোজিট রসিদ প্রদান করা হবে যা মূল অর্থ, বার্ষিক মনাফার হার, হিসাব খোলার তারিখ, মেয়াদ ও মেয়াদপূর্তির তারিখ নিশ্চিত করবে। এই এফডিআর রসিদ আইপিডিসি’র দুইজন অনুমোদিত স্বাক্ষরকারীর স্বাক্ষরযুক্ত হতে হবে।
শর্তাবলির পরিবর্তন/পরিমার্জন:
এই শর্তাবলিতে যাই লেখা থাকুক না কেন, কর ও/অথবা এক্সসাইজ ডিউটির প্রযোজ্য হারে সরকার বা কোনো নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ ঘটলে, আইপিডিসি নিজ বিবেচনায় প্রযোজ্য হারে যে-কোনো পরিবর্তন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
নোটিশ:
যদি অন্যথা না বলা হয়, তাহলে এই শর্তাবলির আওতায় আইপিডিসি কর্তৃক যে-কোনো যোগাযোগ বা দাবি লিখিতভাবে বা এসএমএস/ইমেইলসহ ইলেকট্রনিক মাধ্যমে আমানতকারীর প্রদত্ত যোগাযোগ ঠিকানায় প্রেরণ করা হবে। উক্ত যোগাযোগ প্রেরণের তারিখেই গৃহীত হয়েছে বলে ধরা হবে।
প্রযোজ্য আইন:
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় পরিচালিত হবে। আমানতকারী বাংলাদেশের আদালতের একচেটিয়া বিচারিক এখতিয়ার মেনে নিতে বাধ্য থাকবে, তবে আইপিডিসি অন্য যে-কোনো বিচারব্যবস্থা বা ফোরামে মামলা দায়ের করার অধিকার রাখে।
বিশেষ নোটিশ:
- মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন ২০১৫ অবৈধভাবে অর্জিত সম্পত্তির অর্জন এবং স্থানান্তর প্রতিরোধে প্রণীত হয়েছে। এই আইন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। অবৈধভাবে সম্পত্তি হস্তান্তর, রূপান্তর, গোপন করা বা তাতে সহায়তা করা জাতীয় স্বার্থবিরোধী। তাই হিসাবধারীরা হিসাব খোলা, অর্থ লেনদেন ও গ্রাহকের সঠিক ও পূর্ণ পরিচয় সংক্রান্ত তথ্য প্রদানে সচেতন ও সহযোগিতাপরায়ণ হবেন।
- কোনো অস্বাভাবিক লেনদেন থেকে সন্দেহ উদ্ভূত হলে কেন্দ্রীয় ব্যাংক যে-কোনো হিসাব তদন্ত করতে পারে। যদি অবৈধ লেনদেন প্রমাণিত হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক আদালতে মামলা করতে পারবে এবং এই আইনের অধীন সকল অপরাধ অজামিনযোগ্য, আপোশযোগ্য নয় এবং তাৎক্ষণিক গ্রেফতারের যোগ্য। আদালত উপযুক্ত তদন্ত আদেশ দিতে পারে অথবা আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে।
ঠিকানা ও যোগাযোগ তথ্য:
ক) লোন/ডিপোজিট সংক্রান্ত যে-কোনো পরিবর্তন সম্পর্কে আইপিডিসি কর্তৃক প্রদত্ত পত্র বা এসএমএসের মাধ্যমে যে-কোনো ফর্মে উল্লিখিত যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তাকে বৈধ ও গৃহীত বলে গণ্য করা হবে এবং গ্রাহক কোনোভাবেই উক্ত যোগাযোগ পদ্ধতির বৈধতা অস্বীকার করতে পারবেন না।
খ) গ্রাহক স্বীকার করেন যে ইমেইল, ফ্যাক্স, ইন্টারনেট, ডিস্কেট, এসএমএস বা অন্য যে-কোনো পাবলিক লাইনের মাধ্যমে প্রেরিত বার্তা এনক্রিপ্টেড নয় এবং এই পদ্ধতিগুলি নিরাপদ নয়। এতে তথ্য ফাঁস, অনুমোদনহীন পরিবর্তন বা ব্যবহার এবং বার্তা বিলম্ব/বিভ্রাটের ঝুঁকি রয়েছে। এই কারণে, আইপিডিসি এইসব ঝুঁকির জন্য দায়ী থাকবে না এবং কোনো ক্ষতির জন্য দায়মুক্ত থাকবে।
গ) যদি গ্রাহক আইপিডিসি -এর এসএমএস অ্যালার্ট সুবিধা সাবস্ক্রাইব করেন, তাহলে নির্ধারিত মোবাইল নম্বরে কাস্টমাইজড মেসেজ আকারে বার্তা পাবেন। এসএমএস শুধুমাত্র গ্রাহকের নির্দিষ্ট করা মোবাইল নম্বরে পাঠানো হবে এবং এটি শুধুমাত্র সেলুলার পরিষেবার আওতায় থাকলে প্রযোজ্য হবে।
ঘ) গ্রাহককে মোবাইল নম্বর, ইমেইল বা ঠিকানার পরিবর্তন হলে ৭ দিনের মধ্যে তা লিখিতভাবে আইপিডিসি-কে অবহিত করতে হবে।
আমরা নিশ্চিত করছি যে, আমরা আমানত হিসাব সংক্রান্ত ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রণীত শর্তাবলি পাঠ করেছি, বুঝেছি এবং আমরা উক্ত শর্তাবলি মেনে চলতে সম্মত আছি। আপনার প্রয়োজনে আমরা অতিরিক্ত যে-কোনো প্রাসঙ্গিক তথ্য/ডকুমেন্ট প্রদান করব। আমি/আমরা নিশ্চিত করছি যে, আমি/আমরা এই দলিলের সকল পৃষ্ঠা সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে পাঠ করেছি এবং আমার/আমাদের জ্ঞাত অনুযায়ী প্রদত্ত তথ্য সঠিক, নির্ভুল এবং পূর্ণাঙ্গ।