আইপিডিসি শিক্ষক লোন - প্রজ্ঞা

আইপিডিসি বিশ্বাস করে, শিক্ষকরাই হলেন জাতি গঠনের প্রধান কারিগর। তাদের নিরলস শ্রমে গড়ে ওঠে ভবিষ্যৎ প্রজন্ম, আর তাই কৃতজ্ঞতার চেয়ে আরো অনেক বেশি কিছু তাদের প্রাপ্য। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা নিয়ে এসেছি ‘প্রজ্ঞা’ একটি বিশেষ পার্সোনাল লোন, যা শিক্ষকদের জন্য তৈরি—আরো সুবিধাজনক শর্ত ও ব্যক্তিগত সেবার আশ্বাসে।

আবেদন করুন

কেন প্রজ্ঞা বেছে নিবেন?

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি এই লোনে থাকছে কিছু বিশেষ সুবিধা, যা আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতিফলন।

বিশেষ সুদের হার: আমাদের সাধারণ কার্ড রেটের চেয়ে কম

প্রসেসিং ফি-তে ৫০% ছাড়

লোন পরিমাণ: ২৫ লাখ টাকা পর্যন্ত

জামানত প্রয়োজন নেই

অ্যাডিশনাল ইনকাম গ্রহণযোগ্য – টিউশন / কোচিং ইনকাম গ্রহণযোগ্য

দ্রুত প্রসেসিং

যোগ্যতা

মেয়াদ ও পরিমাণ

লোনের পরিমাণ

সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা

লোনের মেয়াদ

সহজ শর্তে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত

প্রয়োজনীয় ডকুমেন্ট

প্রয়োজনীয় ডকুমেন্ট

পূরণকৃত এবং স্বাক্ষরিত আবেদনপত্র

এনআইডি কপি (আবেদনকারী ও গ্যারান্টর)

৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

স্যালারি সার্টিফিকেট অথবা পে-স্লিপ

টিউশন ইনকামের প্রমাণ/ঘোষণা (যদি প্রযোজ্য হয়)

আবেদনকারী ও গ্যারান্টরের রিসেন্ট ছবি

ভ্যালিড ট্যাক্স রিটার্ন কপি

ইউটিলিটি বিল কপি

আবেদন করুন এখনই

আপনি যেমন ছাত্রছাত্রীদের স্বপ্ন গড়েন, তেমনভাবেই আপনার স্বপ্নগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই, আপনার পরিবারের জন্য পরিকল্পনা, জীবনযাত্রার মান উন্নয়ন অথবা ভবিষ্যতে বিনিয়োগ—যে-কোনো পরিকল্পনায়, আইপিডিসি প্রজ্ঞা আছে আপনার পাশে।

আবেদন করুন এখনই

সাধারণ জিজ্ঞাসা

কে টিচার্স লোন – প্রজ্ঞা-এর জন্য আবেদন করতে পারবেন?

সরকারি, বেসরকারি, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকরা আবেদন করতে পারবেন। এছাড়াও সক্রিয় আয়ের উৎস রয়েছে এমন অবসরপ্রাপ্ত শিক্ষকরাও আবেদন করতে পারবেন।

এই ঋণের বিশেষ সুবিধাগুলো কী?

• কম সুদের হার • প্রসেসিং ফিতে ৫০% ছাড় • টিউশন/কোচিং থেকে প্রাপ্ত আয় বিবেচনা করা হয় • জামানতের প্রয়োজন নেই • দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ

টিউশন বা কোচিং থেকে আয়ের ক্ষেত্রে কী ধরনের প্রমাণ গ্রহণযোগ্য?

টিউশন থেকে প্রাপ্ত আয়ের ঘোষণাপত্র অথবা আয়ের প্রমাণপত্র গ্রহণযোগ্য।

অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন?

হ্যাঁ, সক্রিয় আয়ের উৎস রয়েছে এমন অবসরপ্রাপ্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।

আইপিডিসি শিক্ষক লোন: প্রজ্ঞা-এর আবেদনপত্র ডাউনলোড করুন

ডাউনলোড করুন
সকল ফর্ম
গ্রাহক নিবন্ধন
A2GF